শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে ০-১ গোলে এভারটনের জয়

ইংলিশ প্রিমিয়ার লীগে জয় পেয়েছেন এভারটন। আনচেলোত্তির শিষ্যদের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে শেফিল্ড ইউনাইটেড।

এভারটন ও শেফিল্ডের ম্যাচটি শুরু হয়েছিল আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে। কিন্তু সুবিধা করতে পারছিল না কোন দলই। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের নিজেদের রক্ষণে আটকে ডি বক্সে হানা দিয়েও কাজের কাজ করতে পারছিলোনা কেউই।

শেষ পর্যন্ত দীর্ঘ ৮০ মিনিটের মাথায় সফলতা পায় গেস্টরা। সিগিউরসনের পা থেকেই আসে এভারটনের জয় সূচক গোলটি। এরপর ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় শেফিল্ড ইউনাইটেড।

বার্তাবাজার/ ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর