করোনা মহামারি মোকাবেলায় মার্কিন কংগ্রেসে পাস হওয়া ৯০ হাজার কোটি ডলারের রিলিফ বিলে সই করতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মহামারিকালীন বর্ধিত প্যাকেজটিতে স্বাক্ষরে বিলম্বে ‘ভয়াবহ পরিণতি’ সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করেছেন তিনি।
শনিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে জো বাইডেন জানান, ‘নিজের দায়িত্বের প্রতি চরম অবেহলা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিল নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। কিন্তু এখন ছাড় দেওয়া খুবই প্রয়োজন হয়ে পড়েছে।’ বিলটিতে সই না করলে লাখ লাখ মার্কিন নাগরিক বেকার ভাতার মেয়াদ এবং বেকার ভাতা থেকে বঞ্চিত হয়ে পড়বেন।
যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগের তথ্যমতে, ট্রাম্পের বর্তমান অবস্থানের কারণে ১ কোটি ৪০ লাখ মার্কিনি তাদের বেকার ভাতা থেকে বঞ্চিত হতে চলেছেন।
মার্কিন কংগ্রেসে সম্প্রতি পাস হওয়া কোভিড রিলিফ বিলকে ডোনাল্ড ট্রাম্প ‘অসম্মানজনক ও অপব্যয়’ বলে আখ্যায়িত করলেও প্রত্যেক মার্কিনির জন্য মাথাপিছু বরাদ্দের হার বাড়ানোর জন্য ট্রাম্প কংগ্রেসের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘বিলের নাম দেওয়া হয়েছে কোভিড রিলিফ বিল, কিন্তু কোভিডের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই।’
বার্তাবাজার/পি