অতি ভারী তুষাড় পাতে ১০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে আরানের রাজধানী তেহরানে। এই ঘটনায় আরো কয়েকজন নিখোজ রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, উপসাগরীয় অঞ্চলে তুষাড় ঝড়ের কারণে একটি জাহাজের সাতজন ক্রুকে খোজে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে ইরানের বেশ কয়েকটি জায়গায় ভারী তুষারপাতে বহু রাস্তা বন্ধ হয়ে আছে এতে পরিবহন চলাচলে ব্যাহত হচ্ছে।
একটি সূত্রে জানা যায়, সরকারিভাবে অভিযান চালিয়ে পাহাড় থেকেই নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো একজনের মৃত্যু ঘটে।
বার্তাবাজার/ই.এইচ.এম