দুই দেশের পণ্যবাহী ট্রেনে বাঁচবে খরচ ও সময়

এর আগে ১৯৬৫ সালে স্টিমইঞ্জিন চালিত রেল চলাচল করত নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত। লক্কর-ঝক্কর রেললাইনের বদলে এবারের আধুনিক পণ্যবাহী ট্রেন পেয়ে খুশি স্থানীয় জনগণ।

ক্রোকারিজ, গার্মেন্টসসহ বিভিন্ন ধরনের পণ্য নীলফামারী থেকে রপ্তানি হয়ে থাকে ভারতের শিলিগুড়ি, দার্জিলিংসহ সার্কভূক্ত বেশ কয়েকেটি দেশে। এছাড়াও ভারত থেকে আমদানি হয় মশলা জাতীয় পণ্য, ফলমূল এবং বিভিন্ন শিল্পের কাঁচামাল। এখন সেসব পণ্য আমদানি ও রফতানি হবে রেলপথে। ফলে কমবে পরিবহণ খরচ লাভবান হবে দুই দেশের ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ব্যবসায়ীরা বলেন, চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেল চালু হওয়াতে আমাদের ব্যবসায়ীদের জন্য উন্নয়নের এক নতুন ধোয়ার উন্মোচিত হবে। আমরা এখান থেকে মাল ভূটানও পাঠাতে পারবো। পণ্যবাহী রেল চালুর মধ্য দিয়ে কোটি কোটি টাকা বাঁচার পাশাপাশি পণ্যের গুনগত মান ঠিক থাকবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর