খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
শনিবার(২৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২২ ডিসেম্বর থেকেই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
জিনাতের মেয়ে বিজরী বরকতুল্লাহ জানান, আম্মা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। আপনারা সবাই আম্মার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, গত ৩ আগস্ট জিনাত বরকতুল্লাহর স্বামী মোহাম্মদ বরকত উল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তখন জিনাত করোনায় আক্রান্ত হলেও তিনি এখন আক্রান্ত নন বলে জানান মিনু হক।
বার্তাবাজার/পি