আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ রুখতে গিয়ে চাইনিজ কুড়ালের কূপ খেয়েছেন ময়মনসিংহের গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে নয় টার দিকে গৌরীপুর বাজারে এইু ঘটনা ঘটেছে।
জানা যায়, রাত সাড়ে নয় টার দিকে গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত শফিকুল ইসলাম হবির সমর্থকরা আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমানের সমর্থকরা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে দেশী অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শফিকুল ইসলাম হবির সমর্থকদের ওপর আক্রমণ চালায়।
এমন খবরের বরাতে, ওসিসহ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ওসি বোরহান উদ্দিনের ডান হাতে চাইনিজ কুড়ালের কূপ লাগে। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারটি সেলাই দেওয়া হয়।
পুলিশ জানায় চাইনিজ কুড়াল টি উদ্ধার করা হলেও যে কূপ দিয়েছে বা যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদের কাউকে আটক করা হয়নি।
তিনি আরো জানান, এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। পরর্বতীতে নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম