ডিএমপির আরও ২২ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদারা আরও ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে শনিবার (২৬ ডেইসেম্বর) তাদেরকে বদলি করা হয়।

বদলি কর্মকর্তারা হলেন- গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. ইসমাইল হোসেন খানকে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত), উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মো. মাহফুজুল হক চৌধুরীকে সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মো. খোরশেদ আলমকে ভাষানটেক থানার পরিদর্শক (অপারেশন)।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) মো. আলমগীর গাজীকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে, ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত), সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলমকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত), তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আবুল হাসানাত খন্দকারকে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত), লাইনওআর’র পরিদর্শক মো. নুর আলম মাসুম সিদ্দিকীকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন)।

লাইনওআর’র পরিদর্শক পিযুষ কুমার সরকারকে ভাটারা থানার পরিদর্শক (অপারেশন),লাইনওআর’র পরিদর্শক সুমন চন্দ্র দাসকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর’র পরিদর্শক মোহাম্মদ আফতাব উদ্দিনকে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন), দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার আলম খানকে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া প্রসিকিউশন বিভাগে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আলী হোসেন খানকে পিএসঅ্যান্ডআইআই বিভাগে, ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) গোলাম ফারুককে ডিবি তেজগাঁও বিভাগে, লাইনওআর’র পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন, মো. তাজুল ইসলামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, লাইনওআর’র পরিদর্শক মো. সাইফুল ইসলামকে গোয়েন্দা গুলশান বিভাগে।

লাইনওআর’র পরিদর্শক মোহাম্মদ শফিকুল আলমকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, লাইনওআর’র পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারীকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, লাইনওআর’র পরিদর্শক সোহেল আহাম্মদ ও লাইনওআর’র পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তালুকদারকে বদলি করা হয়েছে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে।

এর আগে গত বুধবার আট ওসিসহ ডিএমপির ১৫ কর্মকর্তাকে বিভিন্ন থানায় বদলি করা হয়। এদের মধ্যে ৭ জন পুলিশ পরিদর্শককে ডিএমপির বিভিন্ন থানায় ওসি হিসেবে বদলি করা হয়।

সূত্র-যুগান্তর।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর