অবৈধ অস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্য আটক!

চট্টগ্রামে রিভলবার বিক্রির সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন চট্টগ্রাম শিল্প পুলিশের এক কনস্টেবল। তার নাম সৌরভ বড়ুয়া (২৫)। তবে ডিবির দাবি এখনও নিশ্চিত হওয়া যায়নি সৌরভ বড়ুয়া পুলিশের সদস্য কিনা।

শুক্রবার রাতে সৌরভ বড়ুয়াকে গ্রেফতার করা হলেও শনিবার সন্ধ্যার দিকে ঘটনাটি প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কোতোয়ালি থানা এলাকায় জেলা পরিষদের মার্কেটের সামনে সৌরভ বড়ুয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে একটি রিভলবার সাথে নিয়ে এই এলাকায় বিক্রয়ের জন্য এসেছিল। পরে তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হচ্ছে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সৌরভ বড়ুয়া নামের এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ একটি রিভলবারসহ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। গোয়েন্দা বিভাগ দক্ষিণের এসআই বিল্লাল হোসেন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে মামলার এজাহারে কোথাও তাকে পুলিশ সদস্য উল্লেখ করা হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর