সোনাতলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন সম্পন্ন

বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন ফরম উত্তোলন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯টি পদের মধ‍্যে ১১ টি মনোনয়ন ফরম উত্তোলন করেছে।

প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুর রহমান, নির্বাচন কমিশনার জাহিনুর ইসলাম ও ইসমাইল হোসেন তফসিল অনুযায়ী অস্থায়ী প্রেসক্লাবে সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ঘটিকা পর্যন্ত ৯ টি পদে মোট ১১টি মনোনয়ন ফরম বিক্রয় করেছে। এর মধ‍্যে সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন নিপুন আনোয়ার কাজল (দৈনিক ভোরের দর্পন), সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম শাহিন (দৈনিক সকলের খবর), সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন লিখন (মাই টিভি) ও মাহমুদুর রশিদ সোহেল (দৈনিক দুরন্ত সংবাদ)।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (দৈনিক আমার সংবাদ) ও শামীম আক্তার রতন (দৈনিক বাংলা বুলেটিন), কোষাধ‍্যক্ষ পদে হারুন অর রশিদ (সাপ্তাহিক বিজয় বাংলা), দপ্তর সম্পাদক পদে আবু ওয়াহাব স্বপন (দৈনিক মহাস্থান), সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু রায়হান, (বগুড়া 24 ডট কম), কার্য নির্বাহী সদস‍্য ১ রিমন আহম্মেদ বিকাশ (দৈনিক মুক্ত জমিন), কার্য নির্বাহী সদস‍্য ২ লতিফুল ইসলাম (দৈনিক উত্তর কোন)।

এর মধ‍্যে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে একাধিক মনোনয়ন উত্তোলন হওয়ায় আগামী ৪ জানুয়ারী/২০২১ তারিখে তফসিল অনুযায়ী প্রেসক্লাব ভবনে এ দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, দিন ব‍্যাপি শান্তিপূর্ণভাবে মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে তফসিল অনুযায়ী আগামী ৪ জানুয়ারী প্রেসক্লাব ভবনে এ দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর