নির্মাণাধীন কারখানার গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর পাঁচদোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে একটি নির্মাণাধীন কারখানার বালু ভরাটের গর্তে পড়ে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে পাঁচদোনা এলাকার পারিজা ও আসরিয়া নামে নির্মাণাধীন কারখানায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার মধ্যশীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদৎ (১১) ও শিবপুর উপজেলার ভিটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইউসুফ (১১)।

জানা যায়, কারখানা দুটি স্থাপনের জন্য ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। ওই স্থানের সবদিকে দেয়ালবেষ্টিত থাকলেও শনিবার দুপুরে ইউনুস ও সোহান অপর আরও ২ সঙ্গীকে নিয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে।

পরে তারা সবাই মিলে খেলার ছলে সৃষ্ট গর্তে নামে গোসল করতে। তখন বাকি দু’জন ওঠতে পারলেও পানিতে তলিয়ে যায় ইউনুস ও সোহান।

সেখান থেকে ওঠতে সক্ষম হওয়া দুই শিশু বাড়িতে ফিরেও স্বজনদের জানালে তারা এসে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর