মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজার থেকে ১৮২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আসাদুল ইসলাম আসাদ (২৭) নামের একজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক আসাদুল গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের জামান হোসেনের ছেলে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু ও এস আই আহসান হাবিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটিদল ফেনসিডিলসহ তাকে আটক করে।
মেহেরপুর ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু বার্তা বাজার কে জানান, শনিবার রাতে গাংনীর সীমান্তবর্তি এলাকা থেকে একটি ভ্যানযোগে মাদকের একটি চালান পাঁচার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাওট বাজারে অবস্থান নিয়ে রাত সাড়ে ৯ টার সময় বাস্ট্যান্ড এলাকায় সন্দেহভাজন হিসাবে ভ্যানসহ একজন গতিরোধ করে এবং তাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ভ্যানের উপর রাখা রাস্তার মধ্যে ১৮২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আসাদুল ইসলাম আসাদ নামের একজনকে আটক করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মাদকসহ আটক আসাদুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
বার্তাবাজার/এ.আর