রাজধানীর বনানীর এলাকায় কাকলী মোড়ের একটি বহুতল ভবনের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করেছে বলে জানা গেছে।
শনিবার রাত দশটার দিকে ফায়ার সার্ভিসের কাছে এই অগ্নিকাণ্ডের খবর আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, বনানী কাকলী মোড় কংকট টাওয়ারের পাশে একটি ভবনের সাত তলার বাসা বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়। রাত ১০টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বার্তাবাজার/এসজে