হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন রাজধানীর খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজুনুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নূরুল ইসলাম জিহাদী। এছাড়া কেন্দ্রীয় কমিটি সম্প্রসারিত হয়েছে ২০১ সদস্যে। ঘোষিত হয়েছে সংগঠনের ঢাকা মহানগর কমিটিও।
শনিবার (২৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
ঢাকা মহানগরের নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মাওলানা জুনায়েদ আল হাবিবকে। আর সাধারণ সম্পাদক হিসাবে আছেন মাওলানা মামুনুল হক। তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, ২৩ ডিসেম্বর হেফাজতে ইসলামের জরুরি সভায় নতুন মহাসচিব নির্বাচিত করা হয় আল্লামা নূরুল ইসলাম জিহাদীকে। একই সভায় হেফাজতে ইসলামের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিকে সম্প্রসারণ করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়। পাশপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন দেয়া হয়।
বার্তাবাজার/এসজে