পাবনা চাটমোহর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিশেষ বর্থিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিরার দুপুরে চাটমোহর বাজারের যুবলীগের কার্যালয়ের পাশে এই বর্থিত সভা অনুষ্ঠিত হয়। চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বর্থিত সভায় এমপি বক্তব্য বলেন, আওয়ামী লীগের নৌকার বিরোধীকারীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার জেলা উপজেলা সকল ক্ষেত্রে উন্নয়ন ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে চলছে। আওয়ামী লীগকে সু-সংগঠিত করে সাধারণ মানুষের কাছে সকল উন্নয়ন দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্নান, দপ্তর সম্পাদক এ্যাডঃ আহাদ বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, সাধারন সম্পাদক কোহিনুর ফেরদৌস কনাসহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃৃন্দ।
বার্তাবাজার/এ.আর