কালিয়া পৌরসভার নৌকার মাঝি ওয়াহিদুজ্জামান হীরা

সকল জল্পনা কল্পনা ছাড়িয়ে নড়াইলের কালিয়া পৌরসভার নৌকার মাঝি কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান হীরা।

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কালিয়া পৌর নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করেন ওয়াহিদুজ্জামান হীরা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সকাল দশটার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন।

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর