ভৈরবে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি গঠিত

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে।(২৬ডিসেম্বর) শনিবার বিকেলে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে ভৈরবের মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

উক্ত আহবায়ক কমিটিতে মুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক যুগান্তর এর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুককে আহবায়ক এবং মুক্তিযোদ্ধার সন্তান রফিউল আলম মঈনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।এছাড়াও আলহাজ্জ মোঃ সজীব আহমেদ যুগ্ম – আহবায়ক ও মোঃ আরিফুল ইসলাম মামুনকে যুগ্ম- সদস্য সচিব করা হয়েছে। আর কমিটির অন্যান্য পদবীগুলি আগামী এক সপ্তাহের মধ্য পূরণ করা হবে বলে জানিয়েছেন আহবায়ক ।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুইকা) এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে গত ২২ এপ্রিল ২০১৮ সালে অনুমোদন দেয়া হয়। এই কমিটি সারাদেশের জেলা উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ভৈরবে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আসাদুজ্জামান ফারুক জানান, দেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর। এসময়ের মধ্যে দেশের অধিকাংশ মুক্তিযোদ্ধা বয়সের কারণে মৃত্যুবরণ করেছে। স্বাধীনতা বিরুধীদেরকে রুখতে হলে মুক্তিযোদ্ধা ও তার সন্তানগন সরকারকে সহযোগীতা করতে হবে। পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা মুক্তিযোদ্ধান সন্তানগন দেশের জন্য কাজ করব। এছাড়া মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবী – দাওয়া আদায়ে এই সংগঠন কেন্দ্রীয় কমিটির নির্দেশ পালনে সচেষ্ট থাকবে বলে তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর