বার্সা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন মেসি!

কিছুদিন আগেই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচের দায়িত্ব হারান থমাস টুখেল। টুখেলের জায়গায় কে হবে পিএসজির নতুন কোচ? এখনো কারো নাম ঘোষণা করেনি ক্লাবটি।

তবে পিএসজির নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে টটেনহ্যামের সাবেক কোচ মৌরিসিও পচেত্তিনোর নাম। স্পেন ও ফ্রান্সের বেশ কয়েকটি গণমাধ্যমের মতে, পচেত্তিনোই হতে যাচ্ছেন পিএসজির নতুন কোচ।

ফ্রান্সের পত্রিকা লা প্যারিসিয়ান জানিয়েছে, পচেত্তিনো পিএসজির কোচ হলে তার প্রথম টার্গেট হবে লিওনেল মেসি। ২০২১ সালে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হবে। এই সুযোগটাই নিতে চাইবে পিএসজি।

মেসি ও পচেত্তিনো দুইজনই আর্জেন্টিনার। এছাড়াও পিএসজিতে আছেন মেসির কাছে বন্ধু নেইমার। নেইমার আগামী মৌসুমে মেসির সঙ্গে খেলতে চান বলে জানিয়েছেন। আর তাই গণমাধ্যমগুলো দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর