মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপরে থাকা বিদ্যুতের তার থেকে ধানের কুটা ভর্তি চলন্ত ট্রাকে আগুন লাগে। শনিবার দুপুরে উপজেলার কামালদি তেলপাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। খালিয়া ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রাক শ্রমিকেরা।
এ ঘটনায় এক ঘন্টা যান-বাহন চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের উপরে থাকা বিদ্যুৎতের হাইভোল্টেজ তারের সাথে মাগুরা থেকে আসা মাদারীপুরগামী ট্রাকে থাকা ধানের কুটায় ঘসা লাগে। মূহূর্তের মধ্যে আগুন ছড়াতে থাকে। এসময় পিছনে থাকা আকিজ কোম্পানির ডিএসআর রহমান শেখ ও নসিমনড্রাইভার আল-আমিন মুন্সী দ্রুত তাদের থামিয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়।
ফায়ার স্টেশন লিডার মো. জাফর মোল্লা বলেন, আমরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। গাড়ি ও শ্রমিকদের কোন ক্ষতি হয়নি। তবে বিদ্যুৎতের তার এমন নিচু থাকালে আরো বড় দূর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি পল্লীবিদ্যুৎ অফিসে জানাবো।
বার্তাবাজার/এসজে