অধিনায়ক রাহানের প্রশংসায় শেবাগ-পন্টিং-ওয়ার্নরা

অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের অলআউটের লজ্জা নিয়ে আজ দ্বিতীয় টেস্টে মাঠে নামে ভারত। সেই লজ্জা কাটিয়ে ভারত দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই ছিল প্রশ্ন।

তবে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। মাত্র ১৯৫ রানেই অস্ট্রেলিয়াকে অলআউট করে দেয় তারা। অস্ট্রেলিয়ার এমন ভরাডুবি ও ভারতের সাফল্যের পেছনে অধিনায়ক আজিঙ্কা রাহানেকেই দেখছেন রিকি পন্টিং, বীরেন্দ্র শেবাগ, শেন ওয়ার্নরা।

রাহানের নেতৃত্ব নিয়ে রিকি পন্টিং বলেন, রাহানের অধিনায়কত্ব দুর্দান্ত। অ্যাডিলেডে হারের পর ভারত ফিরতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ ছিল। এখন মনে হচ্ছে রাহানের নেতৃত্বে ভারত আগের চেয়ে ভালো দল হয়ে উঠেছে। ফিল্ডিং সাজানো, বোলার পরিবর্তন সবকিছুই নিখুঁতভাবে করেছে রাহানে।

ভারতীয় কিংবদন্তি ওপেনার শেবাগ বলেন, বুমরাহ, অশ্বিন, সিরাজ আজ দুর্দান্ত। বোলার পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানো দারুণভাবে করেছে রাহানে। এবার ব্যাটসম্যানদের পালা বড় লিড এনে দেওয়ার।

রাহানের প্রশংসায় ওয়ার্ন বলেন, মেলবোর্নে দারুণ একটি দিন ছিল। অনেকদিন পর টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ পিচ বানিয়েছে। ভারতীয় বোলাররা দারুণ করেছে। রাহানের অধিনায়কত্ব প্রশংসনীয়।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর