ওয়াসার নামে জিডি করেছে উত্তর সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরার ৭ নাম্বার সেক্টরে কোনো অনুমতি ছাড়াই রাস্তায় খোঁড়াখুঁড়ি করার কারণে ঢাকা ওয়াসার নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নগর কর্তৃপক্ষ।

শনিবার উত্তর সিটির অঞ্চল-১ এর প্রকৌশল বিভাগের কার্যসহকারী সোলায়মান কবীর উত্তরা পশ্চিম থানায় এই জিডিটি দায়ের করেন।

দায়েরকৃত জিডিতে বলা হয়েছে, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের উত্তরা ৭ নম্বর সেক্টরে নতুন উন্নয়ন করা ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর সড়ক শনিবার বিনা অনুমতিতে খোঁড়া হয়েছে। ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার রাস্তা খুঁড়ে ভূগর্ভস্থ পানির লাইন স্থাপনের কাজ করছেন। এতে ডিএনসিসি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া জনসাধারণ এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর