মুজিববর্ষে চরলক্ষ্যায় দিবারাত্রি ক্রিকেট টুণামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের কর্ণফুলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে চরলক্ষ্যা স্টার’স। শুক্রবার রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকায় যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদারের সার্বিক সহযোগিতায় এটি আয়োজন করে।

সাইফুর রহমান সাঈদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সেলিম, আওয়ামীলীগের সদস্য সাইফুদ্দিন টিপু, যুবলীগের সহ সভাপতি জি.এম আনু মিয়া, আলমগীর খসরু, শহীদুল ইসলাম জসিম, আলমগীর কবির, রেজাউল করিম প্রমুখ।

আবদুল্লাহ্ আল সুমনের সঞ্চলনায় সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রাসেল, সহ সভাপতি জানে আলম জনিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলা উদ্বোধনীতে বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাংসহ তরুণ প্রজন্মদের বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এখানে কিশোর গ্যাংয়ের ঠাঁই হবে না। কিশোরদের লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে অপরাধ থেকে বিরত রাখা সম্ভব।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর