গাইবান্ধায় ইয়াবাসহ প্রধান শিক্ষক ও ইউপি সদস্য মিজান আটক

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মিজানুর রহমান মিজান (৫৫) নামে এক প্রধান শিক্ষক ও ইউপি সদস্যকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা।

আজ শনিবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে আটক করে।আটক মিজানুর রহমান মিজান ওই গ্রামের মৃত. নবাব আলীর ছেলে ও উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য এবং উত্তর ফরিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান জানান, মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে বিদ্যালয় ক্যম্পাসে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিলেন। র‌্যাব-১৩ বিষয়টি গোপন সুত্রে অবগত হয়ে এক বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। তবে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের সংখ্যা তাৎক্ষনিকভাবে তিনি জানাতে পারেনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর