পিতার ওপর অভিমান করে পুত্রের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে পিতার ওপর অভিমান করে মো. মুজাহিদ সিকদার (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

শনিবার বিকাল ৪টায় পৌরসভার চতুল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কিশোর মুজাহিদ ওই গ্রামের মো. আমীর সিকদারের ছেলে ও চতুল মাস্টারবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবা বকা দিলে অভিমানে বসতঘরের আঁড়ায় ফাঁস নেয় মুজাহিদ। পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার ও ইউডি মামলা করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর