চট্টগ্রামে নির্মাণাধীন সীমানা দেয়াল ধসে মোহাম্মদ সালাউদ্দিন (২০) ও শুক্কুর (১৮) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরীর জুবিলী রোড এলাকায় চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের বিপরীত পাশে একটি নির্মাণাধীন সীমানা দেয়াল ধসে মোহাম্মদ সালাউদ্দিন (২০) ও শুক্কুর (১৮) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, নির্বাচন কমিশন কার্যালয়ের পাশেই একটি খোলা জায়গায় সীমানা দেয়াল নির্মাণের কাজ চলছিল। কাজ করার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ সালাউদ্দিন (২০) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টার দিকে শুক্কুর (১৮) নামের আরেক শ্রমিক মারা যান।
বার্তাবাজার/এ.আর