বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ

অবশেষে চূড়ান্ত হল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ। সালমা-রুমানাদের প্রধান কোচের দায়িত্ব পেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ মার্ক রবিনসন।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা মার্ক রবিনসনকে নারী দলের প্রধান কোচ হিসেবে পেয়েছি। আগামী জানুয়ারিতেই তিনি দলের সঙ্গে কাজ করবেন। তার সঙ্গে আমরা দুই বছরের চুক্তি করছি। তিনি ইংল্যান্ড নারী দলের প্রধান কোচ ছিলেন।

রবিনসন ২০১৫ সাল থেকে ইংল্যান্ড নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনে ভারতকে হারিয়ে ২০১৭ বিশ্বকাপের শিরোপা জিতে ইংল্যান্ড। সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ইংলিশরা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর