মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের দুর্গাপুর দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসা উদ্ধোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, মাদ্রাসা কমিটির সভাপতি আবু নাছির নান্নু, সাধারণ সম্পাদক আব্দুর সবুর প্রমুখ।
এ মাদ্রাসাটি অত্র এলাকার দরিদ্র, অসহায়, ঝড়ে পড়া শিশুদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু জাকির সাচ্চুর ভাই ইউরো বাংলা সিটি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট্য ব্যবসায়ী মাহফুজুর রহমান পান্না।
বার্তাবাজার/এ.আর