বড়দিনের অনুষ্ঠানে নাইজেরিয়ার গীর্জায় হামলা: নিহত ১১, অপহৃত ৭

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বড়দিনের অনুষ্ঠান চলাকালে একটি গীর্জায় হামলা চালিয়েছে দেশটির সন্ত্রাসী সংগঠন বোকো হারাম। তখন ১১ জন নিহতের পাশাপাশি অপহরণ করাহয় গীর্জার যাজকসহ ৭ জনকে। বড়দিনের আগ মূহুর্তে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির বোরনো প্রদেশের পেমি নামক গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

সিএনএন-এর খবরে বলা হয়, বাইক ও ট্রাকে করে সন্ত্রাসীরা গ্রামে প্রবেশ করে। তারপর এলোপাথাড়ি গুলি চালিয়ে০ অনেকগুলো বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন গীর্জায় ঢুকে হত্যাকাণ্ড চালিয়ে অপহরণ করা হয় ৭ জনকে।

জঙ্গি সম্প্রদায়ের নেতা আবওয়াকু কাবু বলেন, মোট ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি হত্যা করা হয়েছে ৭ জনকে। গীর্জায় অনুষ্ঠানের জন্য রাখা খাবার লুট করে নেওয়া হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, সাম্বিসা অরণ্যের পাশেই অবস্থিত বোরনো গ্রামটি। গীর্জায় হামলা করার আগে তারা একটি হাসপাতালেও হামলা চালিয়ে ওষুধসহ অন্যান্য জিনিস লুট করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর