ফরিদপুরের ভাঙ্গায় অস্ত্রসহ ১০ আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় আটককৃত ডাকাতদের নিকট থেকে ডাকাতি হওয়া নগত টাকা, স্বর্ন, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্বার করা হয়েছে।
শনিবার ভাঙ্গা থানা পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত ১৩ই ডিসেম্বর রাতে হামেরদী ইউনিয়নের দেলোয়ার ফকিরের বাড়ী ও ১৭ই ডিসেম্বর রাতে হামেরদী ইউনিয়নের কাজী ফাহাদ ইসলামের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দেলোয়ার ফকির ও ফাহাদ ইসলাম বাদি হয়ে ভাঙ্গা থানায় ২টি ডাকাতি মামলা করেন। এরপর পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২৪ ও ২৫ ডিসেম্বর ১০ জন ডাকাতকে মালামাল সহ আটক করে।
আটককৃত ডাকাতরা হলো- গোপালগঞ্জে জেলার ইসলাম মোল্যা (৫২), ফরিদ খাঁ (৪০), সহিদুল শেখ (৩৩) ও বেলায়েত শেখ(৩৫), ফরিদপুর জেলার হাবিব মুন্সী(৪৫), মোশা ব্যাপারী (৪৫), সুজন সদার্র (৩৯), ওবাইদুল মাতুব্বার (২৬)। ফেনি জেলার বদিউল আলম(৫০), কুমিল্লার পলাশ কর (২৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তার থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ডাকাত সহিদুলের নিকট থেকে ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্বার করা হয়। এঘটনায় অস্ত্র আইনে পুলিশ বাদি হয়ে আরেকটি মামলা করেছে।
থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান, আন্তজেলা ১০ ডাকাতকে আটক করে তাদের কাছ থেকে ডাকাতি হওয়া সাড়ে ৪ ভরি স্বর্ন, ১টি চেইন, ৭টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি ট্যাপ ও নগদ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর