আগামী বছর ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আগামী জানুয়ারি মাসে ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। চলছে তার সফরের প্রস্তুতি

একটি সূত্রে জানা যায়, দিন তারিখ চূড়ান্ত না হলেও জানুয়ারির শেষের দিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশ সফরে আসবেন। তার এই সফরকে কেন্দ্র করে দুইপক্ষে নেয়া হচ্ছে প্রস্তুতি। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে আসলে দেশ থেকে কর্মী পাঠানো এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে জানা যায়।

উল্লেখ্য, ২০১৬ সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন নি। এবার প্রায় দীর্ঘ পাঁচ বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর