পেসারদের নিয়ে আশাবাদী আল-আমিন

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ পারফর্ম করেছেন পেসাররা। চেনা রূপে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। এছাড়াও শরীফুল ইসলাম, শহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ভালো বোলিং করেছেন।

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাটিতে উইন্ডিজদের বিপক্ষে পেসাররা ভালো করবে বলে মনে করছেন পেসার আল-আমিন হোসেন।

শনিবার (২৬ ডিসেম্বর) মিরপুরে হালকা অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উইকেট কেমন হবে তা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমরা পেস বোলিং ইউনিট শেষ ১-২ বছর ধরে খুব ভাল করছি। দলে যারাই খেলুক ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দিকে খুলনা জেমকনের হয়ে ৪ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। গাজী গ্রুপ চট্টগ্রামের বিরুদ্ধে ক্যারিয়া সেরা ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

মাশরাফি প্রসঙ্গে আল-আমিন বলেন, আমার কাছে মনে হয় উনি এখন ভালো শেপে আছেন। যদি টিমে সিলেক্ট হয়, তাহলে দলের জন্য ভাল হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর