ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফজিরন নেছা (৮০) নামের এক নারী মারা গেছেন।
শনিবার সকালে উপজেলার ভাঙ্গা-পুখুরিয়ার মধ্যবর্তী স্থান নাজিরপুর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজিরন নেছা ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের হামেরদী গ্রামের মানিক মোল্যার স্ত্রী।
রেল পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, সকালে ভাঙ্গা হতে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে সেখানে ঐ নারী রেল লাইন অতিক্রম করার সময় কাটা পড়ে মারা যায়। পরিবারের নিকট লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এ.আর