প্রিয় দাদার জন্য দোয়া চাইলেন ছোট্ট লুবাবা

দাদা বলেছেন সর্বদা ভালো কাজ করবা। ভালো মানুষ হবা। সিঙ্গার হবা বলেই, কান্নায় ভেঙ্গে পড়ে ছোট্ট লুবাবা।

প্রিয় দাদা হারনোর শোক যেন কিছুতেই নিতে পারছে না লুবাবা। গত দুই দিন আগেও যখন ফেসবুকে আবদুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে তখন তার নাতানি ছোট্ট লুবাবা ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে প্রতিবাদ জানায়।

এবার আর শেষ রক্ষা হলো না, শনিবার (২৬ ডিসেম্বর) সত্যি তার দাদা না ফেরার দেশে পাড়ি জমালেন। লুবাবার মা জাহিদা ইসলাম জানান, দাদার মৃত্যুর কথা শুনে অঝোরে কাঁদছে লুবাবা। তাকে সান্ত্বনা দিলেও তার কান্না থামানো যাচ্ছে না।

প্রিয় দাদার শেষ বিদায়কালে লুবাবা কাদতে, কাদতে সবার উদ্দেশ্যে বলেন, সবাই আমার দাদার জন্য দোয়া কররেন। যেন আল্লাহ তাকে বেহশত নসিব করেন।

দর্শক নন্দিত অভিনেতা আব্দুল কাদের দীর্ঘ দিন ক্যান্সারের সাথে লড়াই শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশ বরেণ্য এই অভিনতার পরলোক গমনে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

কিংবদন্তি অভিনেতা আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রে দারুণ প্রশংসিত হন। ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান এই অভিনেতা। এছাড়া তিনি ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্পী। অভিনয় করেছেন দেশের বহু নাটক সিনেমাতেও।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর