করোনা: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্তের দ্বিগুণ সুস্থ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত যতজন রোগী শনাক্ত হয়েছে তার দ্বিগুণ সংখ্যক রোগী গত একদিনে সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত একদিনে দেশে করোনায় আক্রান্ত আরও ৮৬৪ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন দ্বিগুণ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন।

দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৮ হাজার ৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৪২৮ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর