মাশরাফি ভাই থাকলে দলের জন্য ভালো: আল-আমিন

আগামী মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে তাদের এই সফর। ওয়ানডে ছাড়াও দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুইদল।

বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে জায়গা পাবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাঝপথে যোগ দেন মাশরাফি।

জেমকন খুলনার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেছেন তিনি। এমন পারফরম্যান্স দিয়ে দলে জায়গা পান কিনা সেটাই দেখার পালা। তবে তার মত অভিজ্ঞ ক্রিকেটার থাকলে দলের জন্য ভালো হবে বলে জানিয়েছেন পেসার আল-আমিন হোসেন।

এ প্রসঙ্গে আল-আমিন বলেন, কে দলে জায়গা পাবে আর কে পাবে না সেটা আমার বলার বিষয় না। সেটা নির্ধারণ করবে কোচিং স্টাফ, নির্বাচকরা। উনার সাথে অনেকদিন খেলেছি। উনি খুবই ভালো একজন লিডার। আমার কাছে মনে হয় উনি এখন ভালো শেপে আছেন। যদি সিলেক্ট হন তাহলে দলের জন্য ভালো হবে বলে আমি মনে করি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর