আফগানিস্তানে বোমা হামলায় ২ পুলিশ নিহত

আফগানিস্তানে পৃথক ৩টি বোমা বিস্ফোরণে পুলিশের ২জন সদস্য নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় জানা যায় দুবৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। অপর এক ঘটনায়ও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য আহত হন।

অন্য আরেকটি স্থানে বোমা হামলা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া দেশেটিতে বেশ কয়েকটি জায়গায় সহিংস হামলা হয়েছে। রকেট,বোমা হামলাসহ বেড়ে গেছে পরিকল্পিত হত্যাকাণ্ড।

বেশ কিছু দিন আগে কাবুলে গাড়িতে বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছিল। তার কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটলো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর