আলফাডাঙ্গায় দক্ষ জনশক্তি গড়তে সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিনামূল্যে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার শুরু হয়। প্রায় চার ঘন্টাব্যাপী আলোচনা সভা শেষে দুপুর ২টায় শেষ হয়।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে বক্তব্য দেন, দুদকের উপ-পরিচালক এদিপ বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ওয়ারিসুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, ফুলব্রাইট স্কলার মো. শাকিল আহমেদ, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট মো. শফিকুল ইসলাম।

এসময় বক্তারা তরুণ প্রজন্ম শিক্ষা জীবন থেকেই ক্যারিয়ার সচেতন এবং ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন বিষয়ক বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তব্য শেষে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের বিভিন্ন উন্মুক্ত প্রশ্নের উত্তর দেন আলোচকরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর