মুন্সীগঞ্জের সিরাজদিখানে রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটের চারতলা স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রেজা কনস্ট্রাকশনের অধীনে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তাহিয়াত হােসেন।
বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। আল মুসলিম গ্রুপের পরিচালক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউট স্কুলের সভাপতি শেখ মোঃ আমজাদ হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বিশ্বনাথ তালুকদার, সিনিয়র শিক্ষক রবিউল আউয়াল প্রমুখ।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় স্থানীয় আওয়ামীলীগ ও বিকল্পধারা সিরাজদিখানের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি