দর্শক নন্দিত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) জোহর নামাজ বাদ রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ অবস্থিত বাসাসংলগ্ন মসজিদের মাঠে অনুষ্ঠিত কাদেরের প্রথম জানাজা।
প্রথম জানাজা শেষে আবদুল কাদেরের মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সেখানে রাখা হবে। তারপর দ্বিতীয় জানাজা শেষে দাফন করার জন্য তাকে বনানী কবরস্থান নেওয়া হবে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। এতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
বার্তাবাজার/ই.এইচ.এম