চার বছর পর শূন্য রানে ফিরলেন স্মিথ

সাম্প্রতিক সময়ে অফফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো পারফর্ম করতে পারছেন না তিনি। দুই টেস্টের তিন ইনিংসে মাত্র ২ রান করেছেন তিনি।

ভারতের বিপক্ষে আজ বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনি। অশ্বিনের বলে লেগ গালিতে পূজারার হাতে তালুবন্ধি হয়ে সাঝঘরে ফিরেন তিনি। এর ফলে টেস্ট ক্রিকেটে চার বছর পর শূন্য রানে আউট হলেন স্মিথ।

প্রায় ৪ বছর আগে ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শূন্য রানে ফিরেছিলেন তিনি। প্রায় চার বছর ও ৫২ ইনিংস পর টেস্ট ক্রিকেটে রান না করেই আউট হলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর