আলফাডাঙ্গায় নবযোগদানকৃত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান।

শনিবার সকাল সাড়ে ১১টায় আলফাডাঙ্গা থানা অভ্যান্তরে অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওসি বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এ ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনীর ভূমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায়-অন্যায়, সুখ-দুঃখের চিত্র তারা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে। আপনাদের সহযোগীতা পেলে সন্ত্রাসী, চাঁদাবাজী, চুরি, ডাকাতি, জুয়া, মাদকসহ নানা অপকর্ম কাজে লিপ্ত ব্যক্তিদের প্রতিহত করা সম্ভব।

সভায় আলফাডাঙ্গা থানা ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ সহ আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর