সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া আরো ২ বছর আগে থেকে শুরু হয়েছিল বলে জানান, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতা।
পররাষ্ট্রমন্ত্রী বৌরিতা বলেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা গত ২ বছর ধরে প্রক্রিয়াধীন ছিল। এই পুরো প্রকিয়ায় গূরত্বপূর্ণ ভূমিকায় ছিল বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। তিনি বলেন, বাদশাহ’র ওপর আমাদের যথেষ্ট আস্থা ছিল।
বৌরিতা বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পর ফলাফল আশানুরূপ এবং প্রত্যাশা অনুযায়ী ষষ্ঠ মোহাম্মদের সাথে মতের মিল থাকায় এটি বাস্তবায়নে ব্যাপক ভূমিকা পালন করেছে। তিনি আরো বলেন দুই পক্ষের মধ্যে ২০১৮ সাল থেকে যোগাযোগ ছিল।
মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আনতে বাদশাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও কথা বলেন এবং যুক্তরাষ্ট্রে একটি প্রতিনিধি দল পাঠান। সেই প্রতিনিধি দলগুলো শুধু মার্কিন কর্মকর্তাই নয়, তারা ইসরায়েলি কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম