শেরপুরে ইউএসএ ক্যাবল নেটওয়ার্কের উদ্যোগে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ

কয়েক দিন ধরে শীত বেশ জেঁকে বসেছে। শীত নির্বারণ করতে অসহায় মানুষেরা গরম কাপড় কিনতে হিমশিম খাচ্ছে। তাইতো শীতার্থ মানুষের কষ্টের কথা ভেবে বগুড়ার শেরপুরে শীতার্ত মানুষের মাঝে ইউ এস এ ক্যাবল নেটওয়ার্কের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

২৫ ডিসেম্বর শুক্রবার রাতে শেরপুর পৌরশহরের বিভিন্ন এলাকার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: আবু তালেব শেখ (পিনু’র) ছেলে ইউ এস এ ক্যাবল নেটওয়ার্কের ব্যাবস্থাপনা পরিচালক নাইমুল হাসান অপু।

এসময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর