গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় ‘দাবী মোদের একটাই, গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’ এই শ্লোগান নিয়ে আজ শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা ডিবি রোডে এই কর্মসূচির আয়োজন করে ‘আমাদের গাইবান্ধা’ নামে একটি সংগঠন।

সমাবেশে বক্তব্য রাখেন মো. সায়হাম রহমান, মুসাভিভির রহমান খান, আনিন আরব, রিয়াদুস সালেহিন রিজভী ,রিজানুর রহমান বিদ্যুৎ প্রমুখ।

বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গাইবান্ধা জেলাবাসীর উন্নয়নের প্রধান শর্ত শিক্ষা ব্যাবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই কারণে গাইবান্ধায় একটি পাবলিক বিশ্বদ্যিালয় স্থাপন জরুরী হয়ে পড়েছে। কারণ বিশ্ববিদ্যালয় না থাকায় অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণের জন্য জেলার বাইরে যাওয়ার সামর্থ্য রাখেন না।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর