ভারতের ঘরোয়া টুর্নামেন্ট আই লিগের এবারের আসরে কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আই লিগে খেলতে বর্তমানে কলকাতায় আছেন তিনি।
ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানের হয়ে খেলতে মুখিয়ে আছেন জামাল ভূঁইয়া। সাদা কালো জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান তিনি। এশিয়া কোটায় খেলবেন তিনি।
কলকাতা মোহামেডানে খেলতে গত ২৪ তারিখ দেশ ছাড়েন জামাল। কলকাতায় পৌঁছে কোয়ারেন্টাইনে আছেন তিনি। কোয়ারেন্টাইনে থাকার কারণে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না তিনি। তবে দ্বিতীয় ম্যাচে দেখা যাবে লাল-সবুজের অধিনায়ককে।
উল্লেখ্য, আগামী ৯ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে নবাগত সুদেবা এফসির বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা মোহামেডান।
বার্তাবাজার/এস.জি