কেউ কেউ ব্যক্তি স্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বানও জানান তিনি।
শনিবার(২৬ ডিসেম্বর) সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ, আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ কিন্তু বাদল রায় প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোন রাজনীতি নেই। বাদল রায় তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সাথে যুক্ত ছিলেন কিন্তু মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন।
তরুণদের খেলাধুলায় সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, খেলাধুলার সুযোগ না পেলে তরুণরা মাদকসহ সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, কেউ কেউ ব্যক্তি স্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন, এর থেকে বের হয়ে আসতে হবে, ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।
এদিকে অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বার্তাবাজার/পি