আফ্রিদির দিনে ব্যাট হাতে উজ্জ্বল টেইলর-উইলিয়ামসন

মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্টে আজ মাঠে নামে নিউজিল্যান্ড-পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২২২ রান করে প্রথম দিন শেষ করল কিউইরা।

সেঞ্চুরির অপেক্ষায় আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ২৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৯৪ রান করে অপরাজিত আছেন তিনি। ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

ব্যক্তিগত ৪ রানে শাহীন শাহ আফ্রিদির বলে আজহার আলিকে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার টম লাথাম। আরেক ওপেনার টম ব্লান্ডেল ফিরেন ৫ রান করে। ইয়াসির শাহের হাতে ধরা পড়ে আফ্রিদির দ্বিতীয় শিকার হন তিনি।

এরপর অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে দলের হাল ধরেন রস টেইলর। ১২০ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৭০ রানে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ধরা পড়ে টেইলর ফিরলে তাদের জুটিটি ভাঙে। ১০ চার ও ১ ছয়ে ৭০ রানের ইনিংস খেলেন টেইলর।

উইলিয়ামসনের সঙ্গে অপরাজিত আছেন হেনরি নিকোলস। তিনি ৪২ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের হয় একাই তিন উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি।

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর