বিএনপি দেশের উন্নয়নে খুশি নয়: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়ে অশান্তি সৃষ্টি করাই বিএনপির লক্ষ বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিএনপি দেশের উন্নয়নে খুশি নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার(২৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দলকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষে তৃণমূলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। করোনা মোকাবেলা নিয়ে প্রশান্তি থাকার সুযোগ নেই। শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় সক্ষম হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে ওয়েবে মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ সিনেমা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ওয়েবে রিলিজ দেয়া সিনেমার ক্ষেত্রে কোন সেন্সর বোর্ড নেই। সিনেমাটি সেন্সর বোর্ড হয়ে যায়নি। একটি নীতিমালা প্রয়োজন সব কনটেন্ট প্রচারের জন্য। নীতিমালার জন্য কমিটি গঠন করা হয়েরিপছে। পত্র জারি করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর