রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীতে চালিত মাদক বিরেধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

অভিযানশেষে গ্রেফতারকৃত ব্যক্তিদের থেকে ২১ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ৯৬৮ পিস ইয়াবা, ৫৪১ বোতল ফেন্সিডিল, ১ কেজি ৫২০ গ্রাম গাঁজা, এবং ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

উক্ত গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৫ টি মামলা দায়ের হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর