পাবনায় হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাবনা সদর উপজেলার চরতারাপুর ও সাদুল্লাপুর ইউনিয়নের অসহায় হত দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মানবিক বাংলাদেশ সোসাইটি পাবনা জেলা শাখার উদ্যোগে আজ সকালে স্থানীয় দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচশত জন অসহায় দরিদ্র মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মানবিক বাংলাদেশ সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল বারী বনি’র সঞ্চলনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য, মানবিক বাংলাদেশ সোসাইটি পাবনা জেলা শাখার উপদেষ্টা সদস্য ও চরতারাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিদ্দিকুর রহমান খান।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পাবনা জেলা শাখার সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর