তিউনিশিয়ায় নৌকাডুবিতে ১৯ জন নারী নিহত

তিউনিশিয়ায় এক নৌকাডুবিতে ২০টি মরদেহ উদ্ধার করেছে। যার মধ্যে ১৯ জনই নারী। এদের মধ্যে ৪ জন নারী গর্ভবতী। নিখোঁজ রয়েছে অন্তত আরো ১৩ জন। এছাড়া যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই অভিবাসী বলে জানা গেছে।

তিউনিশিয়া কর্তৃপক্ষ বলছে, নৌকা ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার কাজ এখনও চলছে। নিখোঁজ হওয়া ১৩ জনকে উদ্ধার কার্যক্রম অভ্যাহত আছে।

এদিকে নৌকাডুবির ঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসা দিয়ে দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। নৌকায় যাত্রী ছিল ৩৭জন। তাদের মধ্যে ৩ জন তিউনিশিয়ার নাগরিক এবং বাকিরা আলজেরিয়া ও আফ্রিকার বাসিন্দা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর